ঈদ অনুষ্ঠানে এবার নাটকই মূল আকর্ষণ

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:০০

ঈদ প্রস্তুতি

 বিনোদন রিপোর্ট

গতবছরের মতো এবারো করোনার কারণে ঈদ অনুষ্ঠান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে এইর ভেতরে দেশের প্রায় সবগুলো চ্যানেল চেষ্টা করছে নিজেদের মতো করে তাদের অনুষ্ঠানমালা সাজাতে। নির্মাতা-অভিনেতারাও ঈদের কথা মাথায় রেখে কিছু কাজ আগেই শেষ করেছেন। পাশাপাশি অনেকেই ঝুঁকি নিয়ে এখনো কাজ করছেন। তাই বলা চলে, এবারের ঈদ গতবছরের মতো নতুন অনুষ্ঠান, নাটক, টেলিফিল্মবিহীন হচ্ছে না। সেই পথেই এবার হাঁটছে চ্যালেন আই। চ্যানেলটি তাদের অনুষ্ঠানমালায় রাখছে ১০টি টেলিছবি। প্রতিটি টেলিছবিতেই একাধিক জনপ্রিয় তারকাকে দেখা যাবে। এদের মধ্যে রয়েছেন তৗৈকীর আহমেদ, মোশাররফ করিম, তাহসান, আফরান নিশো, অপূর্ব, সজল, তানজিন তিশা, সাবিলা নূরসহ অনেককে। ঈদের দিন প্রচার করা হবে টেলিফিল্ম ‘তোমার টানে’। এতে অভিনয় করতে দেখা যাবে এই সময়ের জনপ্রিয় জুটি আফরান নিশো ও তানজিন তিশাকে। এরইমধ্যে এই জুটি দর্শকদের অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়ে তাদের চাহিদার শীর্ষে রয়েছে। এটি রচনা করেছেন সাইফুর রহমান কাজল এবং পরিচালনা করেছেন নাজমুল রনি। দ্বিতীয়দিন প্রচার হবে সঞ্জয় সমাদ্দরের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘অপহরণ’। এই টেলিফিল্মটিতে দেখা যাবে তাহসান খান, তানজিন তিশা, তৌকীর আহমেদকে। তৃতীয় দিন প্রচার হবে টেলিফিল্ম ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’। এতে অভিনয় করেছেন অপূর্ব, সাবিলা নুর, সোহেল আরমান, ফখরুল বাশার প্রমুখ। এটি রচনা করেছেন সোহেল আরমান এবং পরিচালনায় রয়েছেন নাজমুল রনি। একইদিন প্রচার হবে  টেলিফিল্ম ‘ত্রাশ মহল’। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সারিকা সাবরিন, সোহেল খান, হাসান মাসুদ, আরফান আহমেদ, রোজি সিদ্দিকী, মাসুম বাশার, তারিক স্বপন প্রমুখ। রাজিবুল ইসলাম রাজিবের রচনা এবং মেহেদি রনির পরিচালনায় টেলিফিল্ম ‘হিরার আংটি’ প্রচার হবে চতুর্থ দিন। এতে অভিনয় করেছেন মোশারফ করিম, সাবাবা শ্রেয়সী, জুনায়েদ বাগদাদি, আইরিন আফরোজ প্রমুখ। টেলিফিল্ম ‘এক কথার মানুষ’-এ অভিনয় করেছেন রিয়াজ, শবনম ফারিয়া প্রমুখ। রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও পরিচালনার এই টেলিফিল্মটি একইদিন প্রচার হবে।

ফেরদৌস হাসান রানার রচনা ও পরিচালনায় হুমায়ূন আহমেদের টেলিফিল্ম ‘দুই শালিকের সুখ’ প্রচার হবে ঈদের ৫ম দিন। এতে অভিনয় করেছেন সামান্তা, সজল, মিষ্টি জাহান, রিনা আক্তার, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ। এছাড়া ৬ষ্ঠ দিন প্রচার করা হবে টেলিফিল্ম ‘কংকাল চোর’। এতে অভিনয় করেছেন মোশারফ করিম, মিলি, কচি খন্দকার প্রমুখ। এছাড়াও একইদিন প্রচার হবে টেলিফিল্ম ‘চিরকাল’। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তওসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।