সাঁথিয়ায় বোরো ধানের ভালো ফলন

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:২৮

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

সাঁথিয়া উপজেলায় ধানের ভালো ফলন হয়েছে। নির্ধারিত সময়ে বীজ বপন ও জমিতে ধান রোপণ করায় তীব্র দাবদাহের পরও ব্যাপক ফলনের আশা করা হচ্ছে। এবার সাঁথিয়ায় ৫ হাজার ৭২৫ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়। উপজেলার চার ভাগের এক ভাগ কৃষক নিজেদের জমিতে আবাদকৃত বোরো ধান কাটা শুরু করেছে। কৃষক আবদুল বারেক, আবু ইসহাক, সোবাহানসহ অনেকেই জানান, তাদের জমিতে ভালো ধান উত্পাদন হয়েছে। সাঁথিয়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জিব কুমার ঘোষামী জানান, উপজেলায় বোরো ধানের ব্যাপক আবাদ হয়েছে। জমিতে ধানের বাম্পার ফলন হবে।