শরণখোলায় অনাবৃষ্টিতে পুকুর-খাল শুকিয়ে যাচ্ছে

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:২৯

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলায় অনাবৃষ্টি ও গ্রীষ্মের দাবদাহে শুকিয়ে গেছে পুকুর ও খাল বিল। শরণখোলা সরকারি কলেজের প্রভাষক আ. জলিল জানান, গ্রীষ্মের তাপে তাদের এলাকার খাল-বিল, পুকুর সব শুকিয়ে গেছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান জানান, উপজেলার ১১ শতাধিক পিএসএফ নলকূপের মধ্যে ৯ শতাধিকই বর্তমানে অকেজো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াছমিন জানান, শরণখোলায় পানি সংকটের কারণেই ডায়রিয়ায় আক্রান্তসহ পানিবাহিত রোগ বৃদ্ধি পাচ্ছে। নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, পানি সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।