কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
কসবা-সৈয়দাবাদ সড়কের দুই পাশের খাল ভরাট করা হচ্ছে। বর্তমানে সড়কটির দুই পাশের খাল ভরাট করে দোকানপাট, মার্কেট ও বাড়িঘর নির্মাণের অভিযোগ উঠেছে। আদ্রা-অনন্তপুর গ্রামের আবদুল হক জানান, সবাইতো বিনা বাধায় খাল ভরাট করছে। তহসিল অফিসে অভিযোগ দিলেও কাজ হয় না। হাজিপুর গ্রামের কামাল মিয়া ও হানিফ মিয়া বলেন, ‘খালগুলোতে শীতকালেও পানি থাকত। ভরাট করার ফলে সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে গেল।’ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম জানান, খালগুলো ভরাট হয়ে যাওয়ার ব্যাপারে তালিকা তৈরি করা হচ্ছে। পর্যায়ক্রমে পুনরায় খালগুলো খনন করা হবে।
