মনোহরগঞ্জ-লক্ষ্মণপুর সড়ক
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর উপজেলা সদরের মৈশাতুয়া-ডুমুরিয়া সড়কে পল্লী বিদ্যুতের খুঁটি অপসারণ ও মনোহরগঞ্জ-লক্ষ্মণপুর সড়কে মেরামতের কাজ শুরু হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আল-আমিন সরদার জানান, মনোহরগঞ্জ-লক্ষ্মণপুর সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে মেরামত কাজ চলছে, অচিরেই জনদুর্ভোগ লাঘবে কাজটি শেষ হওয়ার কথা জানান তিনি। অন্যদিকে কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-০৪ মনোহরগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম মোল্লা জানান, মৈশাতুয়া-ডুমুরিয়া সড়কে অবাধে যান চলাচল উপযোগী করতে শনিবার ঐ সড়কের ওপর থেকে বিদ্যুতের খুঁটিটি সরিয়ে নেওয়া হয়েছে।
