পটুয়াখালীতে দরিদ্রদের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:৩২

পটুয়াখালী প্রতিনিধি

করোনা মহামারিকালে কর্মহীন হয়ে পড়া অসহায়, দরিদ্র, দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে গতকাল শনিবার বিকালে পটুয়াখালীর লোহালিয়া খেয়াঘাট এলাকায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা নিজ উদ্যোগে এই ইফতারসামগ্রী বিতরণ করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্র দিনমজুর, রিকশা ও অটোরিকশাচালক, ছিন্নমূল ও পথচারী শতাধিক রোজাদারের মধ্যে এই ইফতারি বিতরণ করা হয়।