১০ হাজার পিস ইয়াবাসহ এক জন আটক

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:৩২

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়ায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আবু তাহের নামের একজনকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা পাচারে ব্যবহূত ট্রাকটি জব্দ করা হয়। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকে অভিযান চালায় পুলিশ। এ সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আবু তাহেরকে আটক করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।