বাংলাদেশে দরিদ্রদের কল্যাণে কুয়েতের সেবা কার্যক্রম চলমান থাকবে

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ২২:১৪

কুয়েতের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে তুলে ধরে আগামী দিনে বাংলাদেশে দরিদ্রদের কল্যাণে কুয়েতের সেবা কার্যক্রম চলমান থাকবে। গতকাল ঢাকা দোহারের শাইনপুকুরে কুয়েত আওক্বাফ পাবলিক ফাউন্ডেশনের অর্থায়নে ও কুয়েত সোসাইটি ফর রিলিফ  (কেএসআর) বাংলাদেশ অফিসের একটি অনুষ্ঠানে কেএসআর কর্মকর্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেএসআর সদর দপ্তরের মহাপরিচালক আব্দুল আজিজ আল-ওবায়েদ, কেএসআর বাংলাদেশ অফিসের পরিচালনা পর্ষদের ট্রেজারার এমাদ সা‘দুন আল-মুতাওয়াহ, সংস্থার বাংলাদেশ অফিসের মহাপরিচালক ড. গাজী মোঃ জহিরুল ইসলাম। এ সময় একটি জামে মসজিদের ভিত্তিফলক স্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। -প্রেস বিজ্ঞপ্তি