হুয়াওয়ে কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৯:৩৩

চীনা টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ে ও এর প্রধান আর্থিক কর্মকর্তা মেং ওয়ানঝৌ’র বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে জালিয়াতি, ন্যায়বিচারে বাধা ও প্রযুক্তি চুরির অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসির।

তবে মেং ও হুয়াওয়ে যুক্তরাষ্ট্র সরকারের আনা সব অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের অনুরোধে ডিসেম্বরে মেংকে গ্রেপ্তার করেছিলো কানাডা।

হুয়াওয়ের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, ২০১৫ সালে ইরানের সঙ্গে ব্যবসা করার লক্ষ্যে হুয়াওয়ের দুই অঙ্গ প্রতিষ্ঠান হুয়াওয়ে ডিভাইস ইউএসএ এবং স্কাইকম টেক সম্পর্কে যুক্তরাষ্ট্র সরকারকে বিভ্রান্তিকর তথ্য দেয় হয়াওয়ে। আরেকটি অভিযোগে বলা হয় টি-মোবাইল’র প্রযুক্তি চুরি করেছে চীনা প্রতিষ্ঠানটি।

আরও পড়ুনঃ হার্টঅ্যাটাকের ঝুঁকি বাড়ায় সুন্দরী নারী, গবেষণায় দাবি

এদিকে, এক বিবৃতিতে হুয়াওয়ে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা এ ধরনের অপরাধ সংঘটন করেনি। কোম্পানিটি জানিয়েছে, তারা ‘কোনও নিয়মই লঙ্ঘন করেনি’ এবং ‘মেংয়ের কোনও অপরাধ সম্পর্কেও তারা জ্ঞাত’ নয়।

গত মাসে কানাডার আদালতে জামিন পাওয়ার পর  এখন দেশটিতে কড়া নজরদারিতে আছেন মেং ওয়ানঝু। ৬ ফেব্রুয়ারি তাকে আবারো আদালতে তোলা হবে।

ইত্তেফাক/টিএস