গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছে মহানগর আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। গতকাল শনিবার মহানগর ২১ নম্বর ওয়ার্ডের মীরেরগাঁও নদীরপাড় এলাকায় স্থানীয় কৃষক আবদুর রহিমের দুই বিঘা জমির ধান কেটে মাড়াই করে দেওয়া হয়। গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ধান কাটা ও মাড়াইয়ের কাজে অংশ নেন। কামরুল আহসান সরকার রাসেল বলেন, কারোনাকালে লকডাউনে কৃষি শ্রমিক সংকট মোকাবিলায় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে তারা হতদরিদ্র, কর্মহীন মানুষকে ত্রাণ ও খাদ্য-সহায়তা এবং বিপর্যস্ত কৃষকের সহযোগিতা করতে পাশে দাঁড়িয়েছেন। তাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।
