মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের দেড়গ্রাম থেকে তিন কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪। গতকাল শনিবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী জিন্নাহ মানিকগঞ্জ সদর উপজেলার দেড়গ্রাম এলাকার মৃত কিয়াজুদ্দিনের ছেলে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ এর মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি উনু মং বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড়গ্রাম এলাকা থেকে মাদক ব্যবসায়ী জিন্নাহকে আটক করা হয়। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
