জাপা চেয়ারম্যানের উপদেষ্টা জয়ের মায়ের ইন্তেকাল

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২২:৪৩

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের উপদেষ্টা হাসিবুল ইসলাম জয়ের মাতা হোসনে আরা বেগম (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। রাজধানীর উত্তরায় একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে তিনি মারা যান। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হোসনে আরা বাংলাদেশ ব্যাংকের প্রয়াত পরিচালক নজরুল ইসলামের সহধর্মিণী এবং বনানী মডেল স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও শিক্ষিকা ছিলেন। গতকাল শনিবার সকালে রংপুরে করমিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমাকে স্থানীয় নূরপুর কবরস্থানে পিতামাতার কবরের পাশে দাফন করা হয়। জাপা চেয়ারম্যান জি এম কাদের তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়াও শোক জানান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও দলের প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা।