খাজানার ইফতার আয়োজন

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২৩:০২

ভারতীয় ফাইন ডাইনিংয়ে সুপরিচিত ব্র্যান্ড খাজানা। দীর্ঘ দুই দশক অব্যাহত রেখেছে নানা স্বাদের রসনার ধারাবাহিকতা। বাংলাদেশের ভোজনপ্রিয়দের কাছে সুপরিচিত নাম। বিভিন্ন সময়ের খাজানার নানা আয়োজন নগরবাসীকে মাতিয়েছে নানা স্বাদে।

সম্প্রতি  গুলশান ২-এর ৫৩ নম্বর সড়কে নতুন ঠিকানায় নতুন আঙ্গিকে  মেহমানদারি শুরু করে  খাজানা । কিন্তু করোনার কারণে সেই আতিথেয়তা না মিললেও মিলছে তাদের নানা স্বাদের নানা পদ।

বিশেষত এই রমজান মাসে খাজানা নগরবাসীকে উপহার দিচ্ছে রসনাবিলাসী ইফতার। নিজে গিয়ে দেখেশুনে অর্ডার করে যেমন কেনা যাচ্ছে, তেমনি রয়েছে হোম ডেলিভারির সুবিধা। ফলে বাড়িতে বসেও নেওয়া যাবে খাজানার ইফতারির আস্বাদ।

খাজানার প্রধান নির্বাহী অভিষেক সিনহা বলেন, ‘খাজানায় রোজা উপলক্ষে চালু করা হয়েছে ইফতার বাজার। সেখানে আছে রোল কাউন্টার, কাবাব কাউন্টার। সামনেই তৈরি করে দেব আপনার চাহিদামতো।’ এ ছাড়া খাজানার সব সময়ের ফেবারিট খাজানা কেসারিয়া জিলিপি, হালিম আর বিরিয়ানি তো আছেই। না, এখানেই তালিকা শেষ নয়। বরং রয়েছে আরও নানা স্বাদের সব পদ।

অভিষেক আরও বলেন, ‘এই সময়ে কড়াকড়িভাবে স্বাস্থ্যবিধি মেনেই খাজানা পরিচালিত হচ্ছে। যে কেউ এসে তো নিতেই পারবে। তবে আমি চাই সবাই যেন বাড়িতেই থাকেন আর হোম ডেলিভারির সুবিধা গ্রহণ করেন। 

ইত্তেফাক/এএইচপি