করোনা আক্রান্ত হওয়ার ১৫ দিন পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা টেস্ট পজিটিভ এসেছে। রাজধানীর ল্যাবএইড হাসপাতালের একজন টেকনোলজিস্ট গতকাল শনিবার দুপুরে এসে নমুনা নিয়ে যান। রাত সাড়ে ১২টায় প্রখ্যাত ‘বক্ষব্যাধি ও মেডিসিন’ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীর নেতৃত্বে ব্যক্তিগত চিকিত্সকদের টিম গুলশানের বাসায় তার সঙ্গে কথা বলে বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলনে জানান, খালেদা জিয়ার দ্বিতীয় দফা টেটেস্ট করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তার বাসার জন্য স্টাফদের মধ্যে ৩ জন পজিটিভ আছে।
ডা. এফ এম সিদ্দিকী, বলেন, বাহ্যিকভাবে তার করোনা উপসর্গ এখন আর নেই। কয়েক দিনের মধ্যে আবারো টেস্ট করা হবে। গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। গুলশানের বাসভবন ফিরোজার দ্বিতীয় তলায় একটি রুমে চিকিত্সা চলছে বিএনপি নেত্রীর। এর মধ্যে ১৫ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। এ সংক্রান্ত পূর্ববর্তী সংবাদ পৃষ্ঠা-৩
