পঞ্চম দিনের প্রথম সেশনে অল্প সময়ে চার উইকেট তুলে আশা জাগিয়েছে বাংলাদেশ। ৫৩৫ থেকে ৫৯২ রানের মধ্যে এই ছোট ধসের সম্মুখীন হয়েছে লঙ্কানরা। শুরুতে তাসকিনের জোড়া আঘাতের পর এবাদতও ফিরিয়েছেন নিসাঙ্কাকে। এরপর ১৬৬তম ওভারে রান আউটের ফাঁদে পড়েন হাত খুলে খেলতে থাকা ডিকওয়ালা। ফেরার আগে ৩৩ বলে ৩১ রান করেন তিনি। উইকেটে হাসারাঙ্গা অপরাজিত আছেন ১৮ রানে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার দলীয় সংগ্রহ সাত উইকেট ঠিক ৬০০ রান, তাদের লিড এখন ৫৯।
এর আগে, দিনের শুরুতেই নিজের পরপর দুই ওভারে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ধনঞ্জয় ও করুণারত্নেকে ফেরান তাসকিন। ধনঞ্জয় ১৬৬ ও করুণারত্নে ২৪৪ রান করেন। এর কিছুক্ষণ পর পেসার এবাদতের শিকারে পরিণত হন নিসাঙ্কা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ৫৪১ রানে ইনিংস ঘোষণা করে।
ইত্তেফাক/এসএ
