শিবগঞ্জে গান পাউডারসহ জামায়াতের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২০:০৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লারবাড়ি এলাকা থেকে সোমবার (২৮ জানুয়ারি) ৫০০ গ্রাম গান পাউডারসহ জামায়াতের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানার পুলিশ। 

আটককৃতরা হলেন- উপজেলার শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও মৃত মনতাজ মুন্সীর ছেলে আলহাজ্ব আবদুস সাত্তার (৫০), সাধারণ সম্পাদক ও সেরাজুল ইসলামের ছেলে আবদুল হামিদ (৪০) এবং বালিয়াদিঘির মৃত গিয়াস উদ্দিনের ছেলে জামায়াতকর্মী হায়দার আলী (৪৫)। 

আরও পড়ুন: প্রতারণা করে দ্বিতীয় বিয়ে করতে এসে বর আটক

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিকদার মশিউর রহমান জানান, ‘খবর পাই নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জামায়াতের কিছু নেতাকর্মী গোপনে বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে কয়লারবাড়ি এলাকায় জামায়াত নেতা আবদুস সাত্তারের বাড়িতে অভিযান চালাই। অভিযানে ৫০০ গ্রাম গান পাউডারসহ ওই তিন জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

ইত্তেফাক/অনি