জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
স্থানে স্থানে অসংখ্য খানাখন্দে বেহাল হয়ে পড়েছে এলজিইডির অধীনে থাকা জগন্নাথপুর-রসুলগঞ্জ সড়ক। আর এ পথেই ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী ও মালবাহী যানবাহন। এতে প্রায়ই সিএনজি অটোরিকশা, টমটম, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট যানবাহন ছোটখাটো দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। এ বিষয়ে এলজিইডি জগন্নাথপুর উপজেলা সহকারী প্রকৌশলী আমির হোসেন জানান, জগন্নাথপুর-রসুলগঞ্জ সড়ক প্রশস্তকরণসহ নতুন ভাবে সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। শিগিগরই ঠিকাদার নিযুক্তির মাধ্যমে সড়কটির কাজ শুরু করা হবে। এছাড়াও সড়কটিতে বিপজ্জনক কোনো গর্তের সৃষ্টি হলে সেটা দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
