ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। গতকাল লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো : প্রভাতী ইনসিওরেন্স, ফনিক্স ইনসিওরেন্স, ন্যাশনাল ফিড মিলস, ফরচুন সুজ এবং শ্যামপুর সুগার। জানা গেছে, বৃহস্পতিবার প্রভাতী ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৫ দশমিক ৬০ টাকায়। গতকাল কোম্পানিটির শেয়ার দর ১২ দশমিক ৫০ টাকা বেড়েছে। বৃহস্পতিবার ফনিক্স ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪১ দশমিক ৮০ টাকায়। গতকাল কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ১০ টাকা বেড়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবার ন্যাশনাল ফিড মিলসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮ দশমিক ৭০ টাকায়। গতকাল কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ৮০ টাকা বেড়েছে। বৃহস্পতিবার ফরচুন সুজের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭ দশমিক ৭০ টাকায়। গতকাল গতকাল কোম্পানিটির শেয়ারদর ১ দশমিক ৭০ টাকা বেড়েছে। বৃহস্পতিবার শ্যামপুর সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৯ দশমিক ৫০ টাকায়। গতকাল কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ৫০ টাকা বেড়েছে।
