পাকিস্তানের সিরিজ জয়

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২২:০৯

স্পোর্টস রিপোর্টার

জিম্বাবুয়ের হারারেতে টি-২০ তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে পাকিস্তান ২৪ রানে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতেছে। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ৬০ বলে ৯১ রানের সঙ্গে অধিনায়ক বাবর আজমের ৫২ রানের ইনিংসে ২০ ওভার শেষে ৩ উইকেটে ১৬৫ রানের পুঁজি পায় পাকিস্তান। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে গত ম্যাচের সেরা বোলার লুক জংগুয়ে ৩ উইকেট তুলে নেন। ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩ ওভারে উইকেটে মাত্র ১০১ রান করলেও একসময় পিছিয়ে যায় জিম্বাবুয়ে। ৪২ বলে দরকার ৬৫, হাতে ৯ উইকেট। জয়ের পাল্লা তখন ঝুঁকে পড়েছিল জিম্বাবুয়ের দিকেই। এরপরই শুরু হয় হাসান আলির ঝলক, এক ওভারে মেধভেদে এবং চাকাভাকে ফিরিয়ে দেন। তিনি ১৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। মোহাম্মদ রিজওয়ান হন সিরিজ সেরা। পাকিস্তান ২-১ সিরিজ জিতে নেয়।