কালিয়াকৈরে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ২২:১২

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈরে নিতাই রাজবংশী (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের নামা আশুলাই বিলের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থেকে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত নিতাই উপজেলার নামা আশুলাই গ্রামের সুনীল রাজবংশীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরে স্থানীয় লোকজন নামা আশুলাই বিলের ওপরে পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে তার লাশ ঝুলতে দেখে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। কালিয়াকৈর থানার উপপরিদর্শক মোহাম্মদ জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।