সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ পুলিশ সেবা চৌকি

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২০:৪২

সীতাকুণ্ডে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে স্থানীয় জনগণকে সচেতন করার লক্ষ্যে ভ্রাম্যমাণ পুলিশ সেবা চৌকি অভিযান অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, গত সোমবার বিকাল ৫টায় পৌরসভা কার্যালয়ের সামনে মডেল থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেনের পরিচালনায় ভ্রাম্যমাণ পুলিশ সেবা চৌকি অভিযান শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী শাহ্। অন্যান্যের মধ্যে ছিলেন ওসি অপারেশন মোঃ জাব্বারুল ইসলামসহ পুলিশ সদস্যবৃন্দ।

প্রধান অতিথি শম্পা রানী শাহ্ উপস্থিত পুরুষ-মহিলাদেরকে আইনগত বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, আপনার যে কোনো আইনগত সহযোগিতার বিষয়ে সরাসরি থানায় চলে আসবেন। আইনগত সহযোগিতা নিতে কোনো বেগ পেতে হলে আপনারা সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন মহলকে জানাবেন। পুলিশ আপনাদেরকে যে কোনো আইনগত সাহায্য করতে সর্ব মুহূর্তে প্রস্তুত।