ভারতে ভেন্টিলেটর পাঠাচ্ছে যুক্তরাজ্য, পাশে থাকার ঘোষণা ইইউ’র

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ০২:৩৭

বিপর্যস্ত ভারতের পাশে থাকার ঘোষণা আগেই দিয়েছিলো যুক্তরাজ্য। সেই ঘোষণা এবার অনুযায়ী ভারতকে ভেন্টিলেটর মেশিন ও অক্সিজেন পাঠাচ্ছে দেশটি। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দক্ষিণ এশিয়ার দেশটিকে সহায়তার আশ্বাস দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

জানা যায়, প্রাথমিকভাবে ভারতকে ১৪০টি ভেন্টিলেটর এবং ৪৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর পাঠাচ্ছে যুক্তরাজ্য। দেশটির এই মেডিকেল সহায়তার প্রথম চালানটি আগামী মঙ্গলবার (২৭ এপ্রিল) নয়াদিল্লিতে এসে পৌঁছাবে। সামনের সপ্তাহগুলোতে এ ধরনের চিকিৎসা সহায়তা আরও পাঠাতে পারে দেশটি।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ইরসালা ভন দের লিয়েন জানিয়েছেন, ‘ভারতের করোনা পরিস্থিতি নিয়ে আমরা আতঙ্কিত। দেশটিকে ইইউ সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। করোনা মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ, ভেন্টিলেটর দিয়ে সাহায্য করা হবে। আমরা ভারতীয়দের পাশেই আছি।’

ইত্তেফাক/টিআর