একদিকে ঈদের খুশিকে বরণ করার আয়োজন, অন্যদিকে করোনার নতুন প্রভাব। সবকিছুর মধ্য দিয়েই ঈদকে আরও বেশি উত্সবমুখর ও প্রাণবন্ত করতে ‘সারা লাইফ স্টাইল’ নিয়ে এসেছে ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে এবারের ঈদ কালেকশন। কোভিড-১৯ এর এই প্রাদুর্ভাবের সময় সকল স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তা বজায় রেখে সারা’র আউটলেট থেকে পাওয়া যাবে ঈদের পোশাকের নতুন সংগ্রহ। এছাড়াও সকল স্বাস্থ্য নিরাপত্তা মেনে ঢাকাসহ সারাদেশে অনলাইনের মাধ্যমে সারা’র নিজস্ব ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা’র পেজ থেকে পণ্য অর্ডার করলেই গ্রাহকের কাছে পৌঁছে যাবে পছন্দের পোশাক। সারা’র নিজস্ব ওয়েবসাইট www.saralifestyle.com.bd
