শরণখোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২১:৪০

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলায় পানিতে ডুবে আঁখি মনি (০৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের উত্তর বাধাল গ্রামে এই ঘটনা ঘটে। শিশুটির মা অনু বেগম জানান, তার মেয়েটি সকালে পুকুরে পড়ে যায়। পরে এলাকাবাসী পুকুর থেকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।