কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
মহামারি করোনার কারণে মৌলভীবাজার জেলার চারটি এলাকার প্রত্নতত্ত্ব বিভাগের অনুসন্ধান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এসব এলাকার ঐতিহাসিক নিদর্শন অনুসন্ধানের কার্যক্রম গত ফেব্রুয়ারি মাসে চালু হওয়ার কথা ছিল।
এ প্রসঙ্গে প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগের কুমিল্লা কার্যালয়ের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান দৈনিক ইত্তেফাককে জানান, সংগ্রহ করা বিভিন্ন আলামত থেকে অনুমান করা যাচ্ছে কুলাউড়ার ভাটেরা টিলা, জুড়ীর সাগরনাল দীঘিরপাড় এবং রাজনগরের পশ্চিমভাগ ও ইন্দেশ্বর এলাকায় অনেক ঐতিহাসিক নিদর্শন থাকার সম্ভাবনা রয়েছে। গত ফেব্রুয়ারি মাস থেকে এই অনুসন্ধান কার্যক্রম চালানোর কথা থাকলেও করোনার প্রাদুর্ভাবের কারণে তা সম্ভব হচ্ছে না। তিনি আশা করেন, ‘করোনার সংক্রমণ কমলে আগামী জুন মাসে চারটি স্থানে অনুসন্ধানের জন্য খনন কাজ চালানো হবে। তখন শ্রমিক সংকট হবে না।’
