মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা জানান, উপজেলার মাধবখালী ইউনিয়ন পরিষদ মাঠে সোমবার সকালে এলাকাবাসীর মধ্যে ৫ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করেছে সেনাবাহিনী। শেখ হাসিনা সেনানিবাসের ৪২ ফিল্ড রেজিমেন্ট সাত আর্টিলারি ব্রিগেডের লেফটেন্যান্ট সাকিবের নেতৃত্বে ৫ হাজার লিটার বিশুদ্ধ পানি এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয়। এর আগে রবিবার বিকালে মীর্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেখ হাসিনা সেনানিবাসের ৪২ ফিল্ড আর্টিলারির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মুনিরের নেতৃত্বে ১ হাজার ব্যাগ আইভি স্যালাইন বিতরণ করা হয়েছে।
