গৌরীপুর উপজেলা নির্বাচনে ৩ পদে আওয়ামী লীগের ২৯ জন প্রার্থী

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:১৮

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সক্রিয় হয়ে উঠেছেন। মনোনয়নের জন্য দলীয় নেতাকর্মী ইতিমধ্যে মাঠ থেকে কেন্দ্রীয় পর্যায়ে দৌঁড়ঝাঁপ শুরু করেছেন। 

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু জানান, ‘উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ১০ জন ও ভাইস চেয়ারম্যান (নারী) ৮ জনসহ সর্বমোট ২৯ জন প্রার্থী আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনপত্র যাচাই বাছাই করে উপজেলা ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। সেখান ৩টি পদের জন্য ৩ জন প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।’

চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম মুহাম্মদ আজাদ, জেলা পরিষদের সদস্য এইচএম খায়রুল বাসার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দীপু, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাড. জসিম উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল হক, পৌর কাউন্সিলার মোফাজ্জল হোসেন খান, কেন্দ্রীয় কৃষক লীগ সদস্য মাহমুদুল হাসান সাতাব।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হারুন উর রশীদ, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বোকাইনগরী, কৃষক লীগ সদস্য মজিবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ মো. ফারুকুজ্জামান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীন, ডৌহাখলা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ পবিত্র, উপজেলা তাঁতি লীগের যুগ্ম আহ্বায়ক হাতেম খান পাঠান, উপজেলা জয়বাংলা ফোরামের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন তালুকদার।

আরো পড়ুন:  মাদক রাখতে না দেওয়ায় বাড়িতে অগ্নিসংযোগ

ভাইস চেয়ারম্যান (নারী) পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া ইসলাম ডলি, পৌর কাউন্সিলর শিউলী চৌধুরী ও দিলুয়ারা আক্তার দিলু, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমিনা আক্তার, জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সহ সভাপতি আঙ্গুরা আক্তার, উপজেলা যুব মহিলা শ্রমিক লীগের সভাপতি তাসলিমা জাহান কলি, ডৌহাখলা ইউনিয়নয়ন যুব মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নিপা হোম চৌধুরী চিত্রা, সাবেক ছাত্রলীগ নেত্রী সালমা আক্তার।

ইত্তেফাক/অনি