কোস্ট গার্ডের অভিযানে সোয়ারীঘাটে ১৪০০ কেজি জাটকা জব্দ

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২১:৪৪

গতকাল সোমবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক ৩৫ মণ জাটকা জব্দ করা হয়। গতকাল দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।   

গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার পাগলা লে. আশমাদুল ইসলামের নেতৃত্বে সোয়ারীঘাট এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলকালীন সময় পুরান ঢাকার সোয়ারীঘাট মাছের পাইকারি বাজার থেকে আনুমানিক ১ হাজার ৪০০ কেজি (৩৫ মণ) জাটকা জব্দ করা হয়। উক্ত অভিযানে জাটকার প্রকৃত মালিকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত জাটকাসমূহ মত্স্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি