ইত্তেফাক রিপোর্ট
গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯১টির বা ৩ দশমিক ৮০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল শেয়ারের দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত রবিবার প্রাইম ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭ দশমিক ২০ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৫ দশমিক ৭০ টাকা। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারের দর ১ দশমিক ৫০ টাকা বা ৮ দশমিক ৭২ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পূরবী জেনারেল ইনসিওরেন্সের ৮ দশমিক শূন্য ৭ শতাংশ, তাকাফুল ইসলামী ইনসিওরেন্সের ৭ দশমিক ৪২ শতাংশ, পিপলস ইনসিওরেন্সের ৬ দশমিক ৭০ শতাংশ, দেশ জেনারেল ইনসিওরেন্সের ৬ দশমিক ৬৮ শতাংশ, গ্লোবাল ইনসিওরেন্সের ৬ দশমিক ৬১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৬ দশমিক ৫৯ শতাংশ, ক্রিস্টাল ইনসিওরেন্সের ৬ দশমিক শূন্য ৯ শতাংশ, এমারেল্ড অয়েলের ৫ দশমিক ৯৮ শতাংশ এবং প্যারামাউন্ট ইনসিওরেন্সের শেয়ারের দর ৫ দশমিক ৯২ শতাংশ কমেছে।
