নাসিরনগরে আওয়ামী লীগের বর্ধিতসভায় দলীয় প্রার্থী বাছাই সম্পন্ন

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:২২

কেন্দ্রীয় আওয়ামী লীগের নিদের্শনা মোতাবেক উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের লক্ষ্যে গত সোমবার সন্ধ্যায়  নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের  বর্ধিতসভায়  প্রাথমিকভাবে প্রার্থী বাছাই সম্পন্ন  হয়েছে। স্থানীয় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আলহাজ বদরুদ্দোজা  মোঃ ফরহাদ  হোসেন সংগ্রাম এমপি।

এ সভায় বক্তব্য রাখেন উপজেলার ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বর্ধিতসভা বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ৭ সদস্য একটি  বিশিষ্ট জুরি বোর্ডে গঠন করা হয়। তাদের সিদ্ধান্ত অনুয়ায়ী দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শরীফুজ্জামান চৌধুরী সুমন, উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসিরউদ্দিন রানা, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান অঞ্জন কুমার দেব ও উপজেলা মহিলা চেয়ারম্যান পদে রুবিনা আক্তার, নাসিরনগর সদর ইউপির মহিলা সদস্য পুতুল রানী দাস ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না।