সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ে মনোয়ারা চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হল রুমে ১২ হাজার মাস্ক ও পাঁচ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও স্বাচিপ-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, থানার ওসি হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি। এ সময় ইউএনও কার্যালয়, থানা, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেস ক্লাবকে সুরক্ষাসামগ্রী দেওয়া হয়। প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের মাধ্যমে এ সব সামগ্রী বিতরণ করা হবে।
