রূপগঞ্জে কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ২২:৩২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জ উপজেলায় লকডাউন ও করোনায় বিপর্যস্ত দরিদ্র, অটো-রিকশা-ভ্যানচালক, মাঝি, প্রতিবন্ধী ও দিনমজুরসহ পাঁচ শতাধিক কর্মহীন মানুষের মধ্যে গতকাল  মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, সাবানসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে শীতলক্ষ্যার রূপগঞ্জ-মুড়াপাড়া খেয়াঘাটে আয়োজিত সভায়  সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মোমেন। বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়া প্রমুখ।