‘উড্ডয়ন নিরাপত্তা উন্নয়নে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ’

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:৩৩

উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পাশাপাশি মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত নভোএয়ার ‘রোল অফ মিডিয়া, প্রমোটিং এয়ারলাইন সেফটি' শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে নভোএয়ারের পরিচালক হাসিবুর রশিদসহ নভোএয়ারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এবং সেফটি বিষয়ে বিভিন্ন দিক আলোকপাত করেন নভোএয়ারের চিফ অফ সেফটি ক্যাপ্টেন আশফাক-উর-রহমান খাঁন।

মফিজুর রহমান উপস্থিত সকলকে বলেন, যে তাদের বস্তুনিষ্ঠ ও নিরাপত্তা সংক্রান্ত রিপোর্টের মাধ্যমে উড্ডয়ন নিরাপত্তার উন্নয়নে অনন্য ভূমিকা রাখতে পারে। বিমানবন্দরগুলোর অবকাঠামো চিত্র, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট, যুগোপযোগী নিয়ম কানুন তৈরিসহ বিভিন্ন বিষয়ে সংবাদ প্রচারের মাধ্যমে যাত্রী সচেতনতা বৃদ্ধিতেও গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।

ইত্তেফাক/জেডএইচ