কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম পৌরসভার গোডাউন কামারপাড়া এলাকায় এক বাড়িতে নতুন সেপটিক ট্যাংকের শাটার খোলার সময় গ্যাসের বিষক্রিয়ায় শ্রমিক রতনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঐ শ্রমিককে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, কামারপাড়া গ্রামের মামুন মিয়ার বাড়িতে নতুন সেপটিক ট্যাংকের শাটার খোলার জন্য নামতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়ে শ্রমিক রতন। পরে তাকে রশি দিয়ে টেনে তোলার পর কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিসত্ক মৃত ঘোষণা করেন। নিহত যুবক পার্শ্ববর্তী বেলগাছা ইউনিয়নের আত্মারাম গ্রামের মোকছেদ আলীর ছেলে।
