ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে গতকাল মঙ্গলবার অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩১টির বা ৬৫ দশমিক ৬৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল শেয়ারদর সর্বোচ্চ কমেছে শ্যামপুর সুগারের। ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার শ্যামপুর সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৮ দশমিক ৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪ দশমিক ৩০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর গতকাল ৪ দশমিক ৫০ টাকা বা ৭ দশমিক ৬৫ শতাংশ কমেছে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনটেকের ৬ দশমিক ৫১ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৬ দশমিক ৪৯ শতাংশ, খান ব্রাদার্সের ৬ দশমিক ৪১ শতাংশ, বিকন ফার্মার ৬ দশমিক ২১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের দশমিক ৯৪ শতাংশ, ডমিনেজ স্টিলের ৫ দশমিক ৬২ শতাংশ, সানলাইফের ৫ দশমিক ৩২ শতাংশ, রহিমা ফুডের ৫ দশমিক ২৯ শতাংশ এবং তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর ৫ শতাংশ কমেছে।
