চট্টগ্রামের মেয়রকে ঢাকা ব্যাংকের সুরক্ষাসামগ্রী প্রদান

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২১:৫২

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিধিনিষেধ বা লকডাউন আরো এক সপ্তাহ কার্যকর থাকায় সরকারি সিদ্ধান্ত কঠোরভাবে পালনের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান। বিগত দিনে দেখা গেছে সরকারি নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও সাধারণ জনগণের মধ্যে তা পালনে অনীহা-ঢিলেমী এবং অসচেতনতায় পরিস্থিতিকে দ্রুত অবনতিশীল করেছে। তাই জনস্বাস্থ্য রক্ষায় আর তিল পরিমাণ ছাড় দেওয়া যাবে না। তা না হলে বড় ধরনের মহাবিপর্যয় ডেকে আনা হবে। এ ক্ষেত্রে কঠোরভাবে লকডাউন মানার ক্ষেত্রে যাতে কোনো বত্যয় না ঘটে সে ব্যাপারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জিরোটলারেন্স নীতি অবলম্বনের ওপর গুরুত্ব দিয়ে জনস্বাস্থ্য নিরাপত্তার হুমকির কারণগুলোর পুনরাবৃত্তি রোধে যা-যা করা প্রয়োজন তা শতভাগ প্রয়োগ করার জন্য আহ্বান জানান। গতকাল মঙ্গলবার দুপুরে টাইগারপাসস্থ সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ে ঢাকা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে প্রদত্ত ২ হাজার ৫০০টি মাস্ক ও ৩০০টি হ্যান্ডস্যানিটাইজার গ্রহণকালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চসিক অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী, ঢাকা ব্যাংক চট্টগ্রাম বিভাগের রিজিওন্যাল ম্যানেজার মো. নুরুল আরশাদ চৌধুরী, আন্দরকিল্লা শাখার ম্যানেজার মো. রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ।