আড়াইহাজারে মধ্যরাতে সেহরি বিতরণ

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ২২:৩৯

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা

আড়াইহাজারে মধ্যরাতে সেহরি নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন   ইউএনও মো. সোহাগ হোসেন। তিনি সোমবার রাতে উপজেলার সদর বাজার, গোপালদী, কালিবাড়ী, রামচন্দ্রদী, বিনাইরচর, কালিরহাট, ফকির বাড়িসহ উপজেলার বিভিন্ন  এলাকায়  অসহায় ও ছিন্নমূলদের মধ্যে সেহরির খাবার তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় সোমবার মধ্যরাতে শতাধিক ভাসমান ও ছিন্নমূল মানুষের মধ্যে সেহরির খাবার বিতরণ করা হয়। যার মধ্যে ছিল ভাত, মুরগির মাংস, সবজি, ডিম ও পানীয়। খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশার (ভূমি ) মো. উজ্জল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন জানান, ‘এই মহামারিতে খেটে খাওয়া মানুষগুলো আয় রোজগার কমে যাওয়ায় সেহরিতে তারা যেন একটু ভালো খেতে পারে তাই আমাদের এই ক্ষুদ্র চেষ্টা।’