হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা এবং জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মাদুল্লাহ জামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকালে শহরের পূর্ব তারাপাশা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি কিশোরগঞ্জ শহরের বয়লা এলাকার করমী মহিলা মাদ্রাসার অধ্যক্ষ। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, তাকে ২৮ মার্চ হেফাজত ইসলামের ডাকা হরতালের দিন জেলা আওয়ামী লীগ অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
