নতুন ফ্ল্যাগশিপ নিয়ে সিম্ফনি

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২১:০৩

বাংলাদেশের সর্বাধিক বিক্রিত হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো জেড সিরিজের নতুন ফ্ল্যাগশিপ ফোন সিম্ফনি জেড৩৫। চার্মিং গ্রীন, ফ্যানটাস্টিক ব্লু, মর্ডান ব্লু এবং সুপার গ্রীন এই চার কালারে হ্যান্ডসেট টি বাজারে পাওয়া যাবে আকর্ষণীয় বান্ডেল অফার সহ মাত্র ১০ হাজার ৪৯০ টাকায়।

২.৩ গিগাহার্জ এর পাওয়ারফুল প্রসেসর ও মিডিয়াটেক এর গেমিং চিপসেট জি৩৫ এর সাথে জিপিউ হিসেবে আছে আইএমজি জিই৮৩২০ যার স্পীড ৬৮০ মেগাহার্জ এবং ডিডিআর ফোর ভার্সন র্যাম যার ফলে হাই ডিমান্ডিং গেম গুলো খেলা যাবে স্বাচ্ছ্যন্দে। জেড৩৫ হ্যান্ডসেটটিতে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ট্রিপল রিয়ার ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল মেইন শ্যুটার যার এ্যাপারচার ২.০, ২ মেগাপিক্সেল আল্ট্রা ডেপথ সেন্সর এবং এ আই ক্যামেরা। মেইন শ্যুটারে ২.০ এ্যাপারচার থাকার কারনে ছবি হবে অনেক বেশী প্রাণবন্ত। সেলফি তোলার জন্য এই স্মার্টফোনটিতে আছে ৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা। স্যামসাং এর সেন্সর ব্যবহার করা হয়েছে ক্যামেরাতে। সিম্ফনির নতুন এই স্মার্টফোনটিতে আছে ৩জিবি ডিডিআর ফোর র্যাম এবং ৩২জিবি ইন্টারনাল স্টোরেজ যা মেমোরি কার্ড এর মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি রমের আরো একটি ভেরিয়েন্টও আসবে খুব শীঘ্রই। হেভি গেমিং বা মাল্টিটাস্কিং এর সময়ও চিন্তা করতে হবে না ব্যাটারির চার্জ নিয়ে কারন হ্যান্ডসেটটিতে পাওয়ারে আছে ৬০০০ এমএএইচের লি-পলিমার বিশাল ব্যাটারি যা দিয়ে নর্মাল ব্যবহারে অনায়াসে তিনদিন ব্যবহার করা যাবে।