দুর্নীতির দায়ে নিষিদ্ধ শ্রীলঙ্কান সাবেক পেসার

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২১:০৯

দুর্নীতির দায়ে ৬ বছরের জন্য নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কান সাবেক বাঁ হাতি পেসার নুয়ান জয়সা। তিনি শ্রীলঙ্কার হয়ে  টেস্ট আর ওয়ানডে মিলে খেলেছেন ১২৫টি আন্তর্জাতিক ম্যাচ। এই মৌসুম আইপিএলেও খেলেছেন তিনি।

২০২১ সালের এপ্রিলে এসে ছয় বছরের নিষেধাজ্ঞার কথা জানানো হলেও, জয়সার শাস্তি কার্যকর হবে ২০১৮ সালের ৩১ নভেম্বর থেকে। তখন থেকেই সাময়িক নিষেধাজ্ঞায় ছিলেন তিনি। আইসিসির তিনটি অপরাধ ছাড়াও আমিরাতে টি-টেন লিগেও তিনটি অপরাধে অভিযুক্ত তিনি। এর বিচারকার্য এখনও চলমান।

আইসিসির নৈতিকতা ইউনিটের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল মনে করেন, এক দশকের ক্যারিয়ারে অনেকবার দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। কোচ হিসেবে তাঁর আরও রোলমডেলের ভূমিকা পালন না করে তিনি অপরাধীর সঙ্গে যোগসাজশ করে আরও অন্যকে অপরাধের দিকে প্রলুব্ধ করেছেন।

জয়সা নিষিদ্ধ হওয়ায় দুর্নীতির দায়ে আইসিসির কাছ থেকে শাস্তি পাওয়া লঙ্কান ক্রিকেটারদের তালিকাটা আরেকটু লম্বা হলো এতে। কিছুদিন আগে সাবেক পেসার দিলহারা লোকুহেট্টিগে নিষিদ্ধ হয়েছেন আট বছর। ২০১৯ সালে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটকে সাহায্য না করার দায়ে সনৎ জয়াসুরিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল। ২০১৬ সালে একই কারণে নিষিদ্ধ হয়েছিলেন সাবেক স্পিনার জয়ানন্দ ওয়ার্নাবিরা।

ইত্তেফাক/এসআই