বিসিআইসি’র চেয়ারম্যান হলেন হাইয়ুল কাইয়ুম

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:৪৮

সরকারের অতিরিক্ত সচিব মো. হাইয়ুল কাইয়ুম বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান পদে গতকাল যোগদান করেছেন। তিনি গত ২ জুলাই ২০১৫ তারিখ বিসিআইসি’র পরিচালক (অর্থ) পদে যোগদান করেন। পরবর্তীতে তিনি পরিচালক (বাণিজ্যিক) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। -প্রেস বিজ্ঞপ্তি