৫০০তম পর্বে ‘সিটিং মাস্টার’

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২১:২৩

সঞ্জিত সরকারের রচনা ও পরিচালনায় ধাবারাহিক নাটক ‘সিটিং মাস্টার’ আরটিভিতে প্রচার হবে ১ মে রাত ৯টা ২০ মিনিটে। এ দিন নাটকটির ৫০০তম পর্ব প্রচার হবে। নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, আ খ ম হাসান, নাদিয়া নদী, নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, আরফান আহমেদ, সাজু খাদেম, প্রাণ রায়, জামিল হোসেন, ডা. এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, ফারুক আহম্মেদ, মনিরা আক্তার মিঠু, আব্দুল্লাহ রানা, আইরিন তানি, অলিউল হক রুমি, শামীমা তুষ্টি, দোলন দে, তারেক স্বপন,  মিলন ভট্ট, সঞ্চিতা দত্ত, বিনয় ভদ্র, আমিন আজাদ, তিতান চৌধুরী, শামীম, হায়দার কবির মিথুন, তেরেসা চৈতি, সাদিয়া রুবায়েত, শফিক খান দিলু,সূর্বনা মজুমদার, পারভেজ আক্তার, মতিউর রহমান, আল আমিন সবুজ।