এনআরবিসি ব্যাংকের নতুন ডিএমডি

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২১:৪৭

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন হারুনুর রশিদ। এর আগে তিনি ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। হারুনুর রশিদ এনআরবিসি ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এবং হেড অব অপারেশন্স। তিনি ১৯৯৯ সালে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডে প্রবেশনারী অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। —প্রেস বিজ্ঞপ্তি