শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও চায়নার বিশ্বখ্যাত হোংহে ইউনিভার্সিটি কনফুশিয়াস ক্লাসরুমের ওপর এক কো-অপারেটিভ চুক্তি সম্পাদন করে। এই দুই বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে অনলাইনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি সম্পাদনের ফলে শিক্ষার্থীরা চায়নিজ ভাষা শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে উভয় দেশের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনকে আরো সুদৃঢ় করবে। অনুষ্ঠানে হোংহে ইউনিভার্সিটির পক্ষে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর মি. ইউ কানচুয়েন, ইউনিভার্সিটির কাউন্সিল চেয়ারম্যান প্রফেসর জ্ঞান জুচুয়ান প্রমুখ।
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের পক্ষে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট অ্যান্ড পেইন্টিং বিভাগ, চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক, ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. শামসুন নাহার, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মেম্বার ডা. মো. আহসানুল কবির, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কনফুশিয়াস ক্লাসরুমের পরিচালক ড. গোলাম মোস্তফা ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক শিল্পী লিলি ইসলাম। —প্রেস বিজ্ঞপ্তি
