বাক্প্রতিবন্ধীদের ঈদ উপহার প্রদান
ইত্তেফাক রিপোর্ট
বিএনপি-জামায়াত ও হেফাজত চক্রকে এদেশের অসহায়, গরিব, বাক্প্রতিবন্ধী মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল। গতকাল বুধবার মিরপুর-১০ (ফলপট্টি রোড), ওয়াই এম সিএ কিন্ডারগার্টেন স্কুল মাঠে যুবলীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান ও করোনার সংকটে থাকা বাক্প্রতিবন্ধীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, আটা, তেল, আলুসহ বিভিন্ন তৈজসপত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল। তিনি বলেন, যেখানেই জামায়াত-বিএনপি-হেফাজত চক্র এদেশের অসহায়, গরিব, বাক্প্রতিবন্ধী মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবে, সেখানেই প্রতিহত করবে যুবলীগ। এ সময় উপস্থিত বাক্প্রতিবন্ধী শহিদুল ইসলাম তুহিন (ইশারা ভাষায় মো. রাব্বি হাসান নাঈম) উপস্থিত বাক্প্রতিবন্ধীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতি ধন্যবাদ জানান। এ সময় আরো বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ, তাজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ঢাকা মহানগর যুবলীগ উত্তর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাসবিরুল হক অনু প্রমুখ।
