নিজের ফ্ল্যাট সজ্জিত করা নিয়ে তদন্তের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ০০:৪৪

ডাউনিং স্ট্রিটে নিজের বাসভবন সংস্কারের খরচ ও তহবিলের উত্স নিয়ে তদন্তের মুখে পড়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত চালু করার ঘোষণা দিয়েছে দেশটির রাজনৈতিক ব্যয়ভার বিষয়ক ওয়াচডগ। ইউকে ইলেক্টোরাল কমিশন গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছে, সংস্কারের ব্যয় নিয়ে ওঠা অভিযোগ ও সন্দেহের যথেষ্ট কারণ থাকায় এই বিষয়ে আমরা আনুষ্ঠানিক তদন্ত করতে যাচ্ছি। এই সংস্কারে মোট খরচ হয়েছে ২ লাখ ৮০ হাজার ডলার। কিভাবে এই সংস্কারের অর্থ যোগান দিয়েছে তা প্রকাশ করতে চাপের মুখে প্রধানমন্ত্রী বরিস। গত সপ্তাহে তার সাবেক একজন পরামর্শক বরিসের বিরুদ্ধে অনৈতিক ব্যবহারে অভিযোগ করলে এই সন্দেহের তীর আরো জোরালো হয়। - সিএনএন