অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্যাট কামিন্স মনে করেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বন্ধ করলেই ভারতের করোনা সংকট দূর হয়ে যাবে না। আর তাই আইপিএল চালিয়ে যাওয়ার পক্ষে তিনি। এ বিষয়ে সোমবার (২৬ এপ্রিল) একটি টুইট করেন কামিন্স।
অস্ট্রেলিয়ান এই পেসার চলমান আইপিএলের ১৪তম আসরে খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। কামিন্সের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জানা যায়, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রীর তহবিলে ৫০ হাজার ডলার অনুদান প্রদান করেন তিনি।
কামিন্স টুইটে বলেন, আমার মনে হয় না আইপিএল বন্ধ করে কোনো সমাধান হবে বলে। আমরা সবরকম চেষ্টা করছি যাতে আমাদের কারণে জরুরি কার্যক্রম কোনোভাবে ব্যাহত না হয়। প্রতি রাতে তিন-চার ঘন্টার আইপিএলের বিনোদন এই কঠিন পরিস্থিতিতে মানুষের মুখে যদি একটু হাসি ফোটাতে সক্ষম হয় তাহলে ক্ষতি কী?
— Pat Cummins (@patcummins30) April 26, 2021
অস্ট্রেলিয়ার অনেক মানুষ ভারতের এই দুঃসময়ে আর্থিক অনুদানের মাধ্যমে পাশে দাঁড়াতে চায় জানিয়ে কামিন্স আরও বলেন, অল্প কিছু সাহায্য করার চেষ্টা করেছি। তাতে ক্রিকেট ও ক্রিকেটের বাইরের লোকদের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি তা বিশাল। এই মুহূর্তে পরিস্থিতি মোটেও অনুকূলে নয়। তাই আমাদের যতটুকু সম্ভব সাহায্য করা উচিত।
Well done @patcummins30 ???????? pic.twitter.com/iCeU6933Kp
— Brett Lee (@BrettLee_58) April 27, 2021
এদিকে কামিন্সের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অস্ট্রেলিয়ান সাবেক তারকা বোলার ব্রেট লি রিটুইট করেন।
ইত্তেফাক/এসজেড
