এনাম রাজু
অদৃশ্য বাতাসও কাঁদে অবিরল
বুকের বোতামে জমা রেখে জল...
ক্রমশ ক্রমশ পচে যায় প্রাণ
জলের ঢেউয়ের শব্দে শব্দে ভাঙে—
নদীর কামনাঝরা ঘুমবুক
ঈগল চাঁদোয়া আলো ভরে মুখে।
গাছের বুকের অলিগলি নেই
মাথার ওপরে নেই মেঘছায়া
দৃশ্যের চাদরে বুকপোড়া রোদ
ফুলিয়ে ফাঁপিয়ে কাঁদে নিচু মাথা...
রোদের নিচের ভীতু জাত যারা
বরফ গলার মতো গলে গলে—
চিলের মুখের তৃষ্ণা মেটাবেই।
