হাসান হাবিব
পৃথিবীর কত বয়স সে হিসেব বয়সপাঠ্য অধ্যাপক
ইন্দিরা দেবী নিয়মিত দাগ রেখে যাচ্ছেন।
তোতাপাখির জন্মদিনে বাইরে কেউ আর্তনাদে
জানালায়
ওষুধ ফেলে বোমা ফাটায় জন্মদাগের বরাতে। মাটির
সংসার ছিলো, মেলায় কুড়িয়ে পাওয়া
ছেলেটিকে রোজ বুঝিয়ে বলেন মুখরিত কোনো
বিকেল; আমলকি গাছটি কবে মরে গেছে
সে হিসেব
সাঁকোটা ভাঙার সময় ছিলো
বুঝে গেছেন
ওঝাপাড়ার নগেন। তবু বুকের মধ্যে
প্রাচীন শস্য— পদ্যগলির প্রভেদ ভুলে
জেগে ওঠে অন্য এক আমলকির উজ্জ্বল প্রদেশ...
