শাকিব হুসাইন ইঁদুর বেটা বড্ড পাজি করে ছোটোছুটি, এ ঘর থেকে ও ঘর ঘুরে হেসে লুটোপুটি। রাত্রিবেলা কুটুস কাটুস আলমারিটা কাটে, ভেংচি কেটে আমায় দেখে যায় পালিয়ে মাঠে। সকালবেলা আবার আসে লুকোচুরি খেলতে, ক্যামনে পারি ইঁদুরটাকে লোভের ফাঁদে ফেলতে?